• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৪৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নলছিটিতে এনজিওর ঋণ পরিশোধ করতে না পেরে ভ্যানচালকের আত্মহত্যা

২৬ মে ২০২৩ বিকাল ০৫:৩১:৩৬

নলছিটিতে এনজিওর ঋণ পরিশোধ করতে না পেরে ভ্যানচালকের আত্মহত্যা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি নলছিটিতে এনজিওর ঋণের বোঝা পরিশোধ করতে না পেরে ইউসুফ আলী মৃধা (৪৫) নামের এক ভ্যানচালক বিষপান করে মৃত্যুবরণ করেছে।

২৬ মে শুক্রবার সকালে পৌর এলাকার সারদল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ইউসুফ আলী মৃধা ওই এলাকার মৃত আব্দুল হাকিম মৃধার ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: আতাউর রহমান ইউসুফ আলী মৃধার বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নিহতের ভাই ইউনুস আলী মৃধা জানান, আমার ভাই ৭/৮টি এনজিও থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে দিশেহারা হয়ে পড়েছিল। বৃহস্পতিবার বিকেলে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এনজিও কর্মীরা চাপ দিয়েছে। এরপর থেকে রাতে আর বাসায় ফিরে নাই। সকালে পার্শ্ববর্তী বাড়ির লোক গরু চড়াতে গিয়ে তাঁকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেয়। দ্রুত তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০