• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩০:৫৩ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় ধানমাড়াই কলের আঘাতে শিশুর মর্মান্তিক মৃত্যু

২৬ মে ২০২৩ বিকাল ০৫:২১:০৯

গাইবান্ধায় ধানমাড়াই কলের আঘাতে শিশুর মর্মান্তিক মৃত্যু
“গোবিন্দগঞ্জ থানা”

মাসুম লুমেন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানমাড়াই কলের যন্ত্রাংশের আঘাতে তাসমিয়া তাবাসসুম সোহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৬ মে শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তাসমিয়া তাবাসসুম সোহা কামদিয়া ইউনিয়নের বড়গাঁও গ্রামের সাইফুজ্জামান টগরের মেয়ে।

Ad
Ad

কামদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু জানান, পাশের বাড়ির উঠানে মাড়াইকলে ধান মাড়াই করা হচ্ছিলো। এ সময় নিজ বাড়ির উঠানে বাবার দাঁড় করিয়ে রাখা মোটরসাইকেলে চড়ে বন্ধুদের সাথে খেলা করছিল শিশু সোহা। হঠাৎ মাড়াই কলের একটি যন্ত্রাংশ ভেঙ্গে ছুটে এসে শিশুটির মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশু তোহার এমন আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Ad

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকষ্মিক দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us