• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২১:৫৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুর সরকারি কলেজ থেকে ১৫২ টি ভাং গাছ উদ্ধার

২০ মে ২০২৫ সকাল ১০:০১:৩২

মেহেরপুর সরকারি কলেজ থেকে ১৫২ টি ভাং গাছ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সরকারি কলেজ থেকে রেইডিং টিম টাস্কফোর্সের অভিযানে ১৫২টি ভাং গাছ উদ্ধার করা হয়েছে।

১৯ মে সোমবার রাত আড়াইটার সময় মেহেরপুর সরকারি কলেজের অভ্যন্তরে পতিত জমি থেকে ১৫২ টি ভাং গাছ উদ্ধার ও জব্দ করা হয়। যার ওজন ৭০ কেজি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনায় পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক বেলাল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মেহেরপুর সরকারি কলেজের অভ্যন্তরে পতিত জমি থেকে ১৫২ টি ভাং গাছ উদ্ধার ও জব্দ করে। যার ওজন ৭০ কেজি। এ বিষয়ে পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

তিনি আরও জানান, ডিএনসি মেহেরপুর মাদকের অপব্যবহার রোধে নিরলস কাজ করে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭