• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৩৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রামুতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৭ মে ২০২৫ সকাল ০৯:৪৯:৫৯

রামুতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রামু (কক্সবাজর) প্রতিনিধি: কক্সবাজারের রামু খিজারী আদর্শ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

১৬ মে শুক্রবার বিকেল ৪টায় পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

এসময় তিনি বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। কেন্দ্র থেকে ঘোষণা আসছে যে, প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।'

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মিথুন বড়ুয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ও জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি সরোয়ার রোমন, রামু উপজেলা বিএনপির আহবায়ক মোকতার আহমেদ, সদস্য সচিব আবুল বশর বাবু, যুগ্ম আহবায়ক ফোরকান আহমদ,জেলা যুবদলের সহসভাপতি জাবেদ ইকবাল, রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন, রামু উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরুল আবছার, উপজেলা  বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  এম আবদুল্লাহ আল মামুন, রেজাউল করিম টিপু, আবদুল করিম কোং, সাবেক ছাত্রনেতা আতিকুল হক, হেফাজ উদ্দীন,কামাল উদ্দীন চেয়ারম্যান, আরিফুর রশিদ, জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম, এইচ এম মাসুদ প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০