• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২৩:৩৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক

১৭ মে ২০২৫ সকাল ০৭:৩৫:৩৮

লালমনিরহাটে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একটি বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে মারধর করা হয়েছে তিন সাংবাদিককে।

১৬ মে শুক্রবার সকাল ১১টার দিকে সাপ্টিবাড়ী বাজার এলাকায় এঘটনা ঘটে।

আহত তিন সাংবাদিক হলো- দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য, দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি খাইরুল আলম ও দৈনিক গণতদন্ত জেলা প্রতিনিধি রব্বানী আহমেদ।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

এলাকাবাসী জানায়, আজ সকালে সাপ্টিবাড়ী বাড়ী এলাকার হাফেজ আলীর ছেলে হাবিব দল-বল নিয়ে আয়ুব আলীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। সাপটিবাড়িতে এমন সংবাদ সংগ্রহে ভিডিও করতে গেলে তিন সাংবাদিককে কিশোর গ্যাং লিডার হাবিব তার দলবল নিয়ে হামলা করে। পরে তিন সাংবাদিককে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর আহত তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে দেখতে এসে বলেন, কিশোর গ্যাং লিডার হাবিবসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১