• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২২:০০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ২১ মণ সামুদ্রিক মাছ জব্দ

১৫ মে ২০২৫ সকাল ০৯:০৮:৫৫

পটুয়াখালীতে যাত্রীবাহী লঞ্চ থেকে ২১ মণ সামুদ্রিক মাছ জব্দ

পটুয়াখালী  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এমভি সোহেলী নামের একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে চিংড়ি, লইট্টা ও পোয়াসহ বিভিন্ন প্রজাতির ২১ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ।

১৪ মে বুধবার শেষ বিকেলে পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে এসব মাছ উদ্ধার করা হয়। পরে মাছগুলো বালিয়াতলী লঞ্চঘাট এলাকায় বসে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। জব্দ মাছের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।

তিনি বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব মাছ আহরণ করে কিছু অসাধু জেলেরা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭