• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৩৮:৫১ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

চকোলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

৮ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫:২৩

চকোলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: ধর্ষণ যেন লংগদু উপজেলার মহামারিতে রূপান্তরিত হয়েছে।  রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী সোনারগাঁও এলাকায় পাঁচ বছরের শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করেছে ৫৫ বছরের বৃদ্ধা।

ধর্ষক গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও ৩নং ওয়ার্ডের মৃত রুস্তম আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)। তিনি সোনারগাঁও এলাকার একজন দোকানদার।

ভিকটিমের বাবা জানায়, দুপুর ১টার দিকে মেয়েকে বিস্কুট আনার জন্য দোকানে পাঠাই। মেয়ে আসতে দেরী হয়েছে জানতে চাইলে সে প্রথমে স্বীকার করেনি, পরে আমি আর আমার স্ত্রী দেখি মেয়ের পায়জামা ভিজা।  ভালো করে জিজ্ঞেস করলে মেয়ে স্বীকার করে বলে, দোকানে গেলে মেয়েকে চকলেট দিবে বলে তাকে দোকানের ভিতরে নিয়ে যায়। পরে যেকোনো এক ধরনের তৈল ব্যবহার করে তাকে খারাপ কাজ করে।

স্থানীয় ইউপি সদস্য খোকন জানায়, খবর পেয়েছি, সত্যতাও মিলেছে। আমরা মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছি আমাদের সাথে তেমন কিছু বলেনি। তবে সাথে সাথে পুলিশ এসেছে পুলিশ বিষয়টি দেখেছেন প্রথমত আলামত মিলেছে।  

লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে আলামত নিশ্চিত করে ধর্ষকে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯