• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৩৩:১৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

চৌহালীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, পাঁচজনকে অর্থদণ্ড

৮ মে ২০২৫ সকাল ০৯:১৪:৪২

চৌহালীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, পাঁচজনকে অর্থদণ্ড

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও আটক ৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।  

৬ মে মঙ্গলবার রাতভর চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, যমুনা নদীর চৌহালী অংশে মঙ্গলবার রাত ১১টা হতে রাত ৩টা পর্যন্ত ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা যন্ত্র, কারেন্ট জাল, চায়না রিং জাল, ঘন মশারী জালের বিরুদ্ধে উপজেলা মৎস বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে টাক্সফোর্সের (নৌ-পুলিশ ও আনসার বাহিনী) অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ চায়না রিং জাল জব্দ এবং ধ্বংস করা হয়।

এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে চৌহালী উপজেলা মৎস কর্মকর্তা তানভির মজুমদার সহ নৌ, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩