• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৮:১১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন-গুলিসহ দুই সন্ত্রাসী আটক

৫ মে ২০২৫ দুপুর ০১:২৫:১১

সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন-গুলিসহ দুই সন্ত্রাসী আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

আটকদের দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি পাওয়া গেছে।  

৪ মে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার সময় নাসিক ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকা হতে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম।

আটক সন্ত্রাসীরা হলো- নারায়ণগঞ্জ সদরের খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং একই থানার গোপালের সজীব (২৩)। তারা উভয় খানপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে থানা পুলিশের (এএসআই) ইলিয়াস সঙ্গী ফোর্স নিয়ে রাউন্ড ডিউটি করাকালীন আটকদের সন্দেহ হলে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করে। তখন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর জন্য পিস্তল তাক করে। একপর্যায়ে পুলিশ অতিরিক্ত ফোর্সের সহযোগিতায় তাদের ধরতে সক্ষম হয়।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

স্থানীয় সুত্রে জানা গেছে, আটকরা নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ একেএম শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত। তারা আজমেরীর ছত্রছায়া থেকে খানপুর এলাকায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আটকরা খানপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করতো। এদের আটক করতে গেলে পুলিশকে গুলি করার চেষ্টা করে। তাদের থেকে যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি দেশী নাকি বিদেশী সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬