• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:২১ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

৪ মে ২০২৫ দুপুর ০২:০১:৪৮

কেরানীগঞ্জে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জুনায়েদ হোসেন (১৬) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

৪ মে রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি এলাকার মনির হোসেন ওরফে মনু মিয়ার ছেলে। সে স্থানীয় শেখ মেটাল নামে একটি কারখানায় কর্মরত ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, জুনায়েদ প্রতিদিন সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রাত এগারোটার দিকে বাড়িতে ফিরে। শনিবার বাসায় ফেরার পথে ইউনিয়ন পরিষদের কাছে তার বাড়ির সামনে পৌঁছালে কে বা কারা গলা কেটে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত সংগ্রহ করেছে। আশা করি খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করে হত্যার কারণ উদঘাটন করতে পারব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮



অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন
৫ জুলাই ২০২৬ বিকাল ০৫:২২:০৪


Follow Us