• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৩৩:০৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

২৪ মে ২০২৩ দুপুর ০১:০৮:৫৮

সিলেটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ মে মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ছিলমানপুর গ্রামের রাস্তার পাশে আনুমানিক ৬৫ বছর বয়সী এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।

তিনি জানান, ওই নারী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন। মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তার পরিচয় শনাক্তে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫

Follow Us