• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৬:৩৭ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে যৌথ অভিযানে অস্ত্রসহ একজন আটক

২৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:২৭:১৭

রাঙামাটিতে যৌথ অভিযানে অস্ত্রসহ একজন আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শুকনাছড়া নামক এলাকা থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে যৌথবাহিনীর।

২৮ এপ্রিল সোমবার সকাল ১০ ঘটিকার দিকে শুকনাছড়া এলাকায় বাঘাইহাট জোন এর কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা পিএসসি এর দিকনির্দেশনায় মেজর মো. আবু নাঈম খন্দকারের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তার থেকে ১টি এলজি অস্ত্র, ২ রাউন্ড এ্যামোনিশন, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, ১টি মোবাইল সেট, নগদ ২ হাজার ৪ শত ৮০ টাকা এবং ২টি হিসাবের খাতা জব্দ করা হয়।

আটককৃত সন্ত্রাসী হলেন- রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার দেওয়ানপাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে সুরেশ ওরফে বিদ্যুৎ চাকমা।

বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা পিএসসি বলেন, আমাদের কাছে তথ্য ছিল, সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় ব্যাবসায়ীদের গাড়ী আটক করে চাঁদাবাজি করে আসছে।

গোয়েন্দা সূত্রে জানতে পারি, শুকনাছড়া এলাকায় ৫ জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হই।

পরবর্তী আইনি ব্যবস্থা হিসেবে জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইহাট জোন কমান্ডার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২