• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:৪৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

২৮ এপ্রিল ২০২৫ দুপুর ০১:০৫:১২

কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২৮ এপ্রিল সকালে কুমিল্লায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে দ্বন্দ্বে কোন আনন্দ নাই আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই"- এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে দেশের আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যকর সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ব্যানার ফেস্টন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

এ সময় উপস্থিত ছিলেন-কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান, কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াছির আরাফাত, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান , কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালামসহ কুমিল্লা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির কর্মরত সকল বিচারকগণ ও জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পরে জেলা লিগ্যাল এইড কমিটি কুমিল্লার আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০