• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২৭:২৯ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

২৭ এপ্রিল ২০২৫ দুপুর ০২:০২:০৪

মেহেরপুরে বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

২৭ এপ্রিল রোববার সকাল ৯টার দিকে গাংনী উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়।

রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া খাতুন জানান, সকালে স্কুল খোলার পর শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার সময় লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু দেখতে পায়। পরে এলাঙ্গী পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমা সদৃশ বস্তু রেখে গেছে তা এখনও জানা যায়নি। তবে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১