• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫১:৩৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী সন্তান আইসিইউতে

২০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৪৪:৪৯

মতলব উত্তরে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী সন্তান আইসিইউতে

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে আলোর সন্ধানে বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও বড় দূর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দীন মিয়াজির ছেলে মো. সালামত মিয়াজী (৫৫) মৃত্যু হয়েছে। ও তার স্ত্রী সন্তান ঢাকার একটি হাসপাতালে আইসিউতে আছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. মানিক হোসেন।

Ad

জানা যায়, মো. সালামত মিয়াজি ও তার স্ত্রী সেলিনা বেগম ১৯ এপ্রিল শনিবার বিকেলে মেয়ের শশুর বাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে রাস্তার ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল বেপরোয়াভাবে কামড়ায়। খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাঁদেরকেও ভিমরুল কামড়ে আহত করে।

Ad
Ad

সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকার বারডেম হাসপাতালে নিলে চিকিৎসক সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সেলিনা আক্তার ও অন্যান্যরা মারাত্মক অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

দুর্গাপুর ইউপি সদস্য মো. মানিক মিয়া জানান, ঘটনাটি একটি হৃদয় বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের। ঘটনার পরে আহত সালামত মিয়াজিসহ তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়। 

সালামত মিয়াজির মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





Follow Us