• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২২:৫৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

তালায় বসতঘরে হামলা-ভাঙচুর-লুটপাটের অভিযোগ

২০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:১৭:০৫

তালায় বসতঘরে হামলা-ভাঙচুর-লুটপাটের অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

১৯ এপ্রিল শনিবার সকালে তালা উপজেলার সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ঘটনায় গুরুতর জখম সেলিম শেখের ছেলে হাসিবুর রহমান (১১) ও অপরজন সাহনাজ বেগমের শিশু ছেলে হুসাইন (২)। তাদেরকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

তালা উপজেলার সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামের মৃত নাজিমউদ্দীন শেখের পুত্র সেলিম শেখ জানান, জমিজমা নিয়ে একই এলাকার মৃত শাহেজউদ্দীন শেখের ছেলে আকিম উদ্দিন শেখের সহিত বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে একই এলাকার মৃত মশিয়ার ছেলে আলামিন শেখ, রহমান শেখের ছেলে নূর ইসলাম শেখ, শাহপুর গ্রামের নুরআলী গাজীর ছেলে হাফিজুর গাজীসহ  ১০/১৫ টি মোটর সাইকেলে ২৫/৩০ জন আমাদের বসত বাড়িতে হামলা করে। এ সময় তারা বসতঘর ভাংচুর এবং ঘরের ভিতরে থাকা বিভিন্ন জিনিস লুটপাট করে। 

 আমি বাড়িতে না থাকায় আমার ছেলে হাসিবুর কে বেধড়ক মারধর করে। আমার বোনের কোলে থাকা ২ বছর বয়সের ছেলে হুসাইনকে মাটিতে ফেলে দেয়। আমি বাহিরে থাকায় আমার কাছে খবর আসে আমার বাড়িতে হামলা চালাচ্ছে দূর্বৃত্তরা। তৎক্ষণিকভাবে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে বিস্তারিত বলি। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১