• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১১:৩১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

গৃহবধুকে গলাটিপে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২৯:৪৯

গৃহবধুকে গলাটিপে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় যৌতুকের দাবিতে মাফিয়া বেগম (১৭) নামে এক গৃহবধুকে গলাটিপে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যরা।

১৯ এপ্রিল শনিবার বেলা সাড়ে এগারোটায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন মামলার বাদী মাফিয়ার মা হাফিজা বেগম, পিতা হারিছ হাওলাদার ও  ভাই বনি আমিনসহ পরিবাবের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মাফিয়া বেগমকে তার স্বামী মেহেদী হাসান পরিবাবের সদস্যদের সহযোগিতায় পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় মামলার ১৯ দিন পেরিয়ে যাওয়ার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা।

মাফিয়ার পরিবারের অভিযোগ, প্রায় ৪ মাস আগে পারবারিকভাবে পাঞ্জুপাড়া এলাকার মেহেদী হাসানের (২২) সঙ্গে একই এলাকায় মাফিয়ার (১৭) বিয়ে হয়। গত ২০ মার্চ রাতে স্বামী মেহেদী হাসান তাদের নিজ বাড়িতে মাফিয়া বেগমকে গলা টিপে হত্যার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭