• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ রাত ০৮:০১:৩৫ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

নবীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৭ এপ্রিল ২০২৫ সকাল ০৯:১৫:১৯

নবীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে৷ 

১৬ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে এই ঘটনা ঘটে৷

Ad
Ad

নিহত কৃষক উপজেলার কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

Ad

নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার দুপুরে কুড়িঘর গ্রামের পাশ্ববর্তী বিলের ফসলি জমিতে ধান কাটতে যান আব্দুল আওয়াল৷ ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান৷

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধান কাটার পর বিলে বজ্রপাতে একজন কৃষক মারা যান।

উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, নিহতের পরিবারের পক্ষে থেকে আবেদন করা হলে কৃষকের পরিবারকে সহযোগীতা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী
বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী
১৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪




বকশীগঞ্জে বিট পুলিশিং-এর উঠান বৈঠক
বকশীগঞ্জে বিট পুলিশিং-এর উঠান বৈঠক
১৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২২:২৪





আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
আজ মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি
১৬ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫০:০২


Follow Us