• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:১৯:০৮ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১১ এপ্রিল ২০২৫ রাত ০৯:০১:১২

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরায়েলিদের হামলা ও গণহত্যার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের কঠোর হস্তক্ষেপে এই সহিংসতা বন্ধের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। সীরাতে মুস্তাকিম পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে সীরাতে মুস্তাকিম পরিষদের প্রতিষ্ঠাতা মুফতি মনোয়ার হোসেন, উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরশাদ হোসাইন, ৩নং সিংড়া ইউ'পি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, হাফেজ মাওলানা মোজাফফর হোসেন, হাফেজ সিরাজুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি মোহিবুল্লাহ, সীরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেম আলী, সহ-সভাপতি মোমিনুল ইসলাম টুটুলসহ দলমত নির্বিশেষে উপজেলার বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনিতে নির্মমভাবে যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে এ বিষয়ে মুসলিম বিশ্বকে এগিয়ে আসা উচিত। এছাড়া সমাবেশে জাতিসংঘকে এই সহিংসতা বন্ধে কঠোরভাবে হস্তক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানান তারা। তাছাড়া ইসরাইলের সকল পণ্য ক্রয়-বিক্রয় ও ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭