• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ দুপুর ০২:০৩:২৯ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

১১ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:০৯:৩৫

ফেনীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

Ad

১০ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দাগনভূঞা-বসুরহাট সড়কের নতুনপুল শরীফপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁনপুুর এলাকার মো. সেলিমের ছেলে সিএনজি অটোরিকশা চালক নজরুল ইসলাম (৩০) ও নোয়াখালী কোম্পানিগঞ্জের চরহাজারী এলাকার সফিকের ছেলে রাজীব (২৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাগনভূঞা-বসুরহাট সড়কের নতুনপুল এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়। পরে রাজীব নামে অটোরিকশা এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪১:০৭

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৩:৫৪

বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৩:৫৫

জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:৫৯

জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৩:১৭

প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির
প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৫০

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৩:০৮


Follow Us