• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৯:০৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৯ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৪০:৩২

ভাঙ্গুড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় দাদীর সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আইয়ুব আলীর চার বছর বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।

৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার মেন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে শিশু দাদীর সাথে গোসল করতে গিয়ে সবার আড়াল হয়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে দাদীর সাথে গোসল করতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০