• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৯:৪৯ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

সখীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

৫ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:২১:৩৬

সখীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী তানিয়ার (৩০) হাতে স্বামী জুয়েল শিকদার (৩৫) খুনের ঘটনা ঘটেছে।

৪ এপ্রিল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার কালিয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল শিকদার ওই এলাকার মজনু সিকদারের ছেলে। এ ঘটনায় জড়িত স্ত্রী তানিয়াকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পূর্বের পারিবারিক বিরোধের জেরে শুক্রবার রাতে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মধ্যরাতে স্বামী জুয়েল ঘুমিয়ে পড়ে। এ সময় স্ত্রী তানিয়া গজারি কাঠের লাঠি দিয়ে স্বামীর মাথায় আঘাত করতে থাকে। স্বামীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওই স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্ট করে। জুয়েল শিকদারকে রক্তাক্ত অবস্থায় দেখে জুয়েলের পরিবারের অন্য সদস্যরা চিৎকার করলে এলাকাবাসী মহিলাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, স্বামী হত্যার অভিযোগে তানিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭