• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪১:০৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বশিকপুরে দুই পক্ষের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ

২ এপ্রিল ২০২৫ সকাল ০৮:২২:৩৫

বশিকপুরে দুই পক্ষের গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে আদিবা খাতুন (৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব বশিকপুরের কাচারীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে অহিদ উদ্দিনের ছোড়া গুলি শিশু আদিবা খাতুনের পেটের ভেতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়। গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল, পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পীযুষ চন্দ্র দাস গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিটি পেট ছিদ্র হয়ে বুকে দিয়ে বের হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০