• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:০৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

কালকিনিতে গণধোলাই দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশে দিল জনতা

২২ মার্চ ২০২৫ দুপুর ০২:২৮:১৪

কালকিনিতে গণধোলাই দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশে দিল জনতা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে ছিনতাই করে পালানোর সময় দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

২১ মার্চ শুক্রবার রাত ১০ টার দিকে কালকিনি-ভুরঘাটা সড়কের পানেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় লুণ্ঠিত টাকাসহ দুই ছিনতাইকারী পালানোর সময় স্থানীয় জনগণ ধাওয়া করে তাদের আটক করে।  

আটকরা হলো কালকিনি উপজেলার কাষ্টগড় এলাকার লোকমান সরদারের ছেলে জহির সরদার (২৭) এবং মাদারীপুর সদর উপজেলার জজ কোর্ট এলাকার মহসিন মিয়ার ছেলে সজল (২৫)। তারা দুজনই সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি হতে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ভুরঘাটা যাচ্ছিলেন উপজেলার কালীগঞ্জ এলাকার কাপড় ব্যবসায়ী মোতালেব হোসেন খান। এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা দুই ছিনতাইকারী যাত্রীবেশে ঐ অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি ভুরঘাটা ব্রিজের কাছাকাছি পানেরহাট এলাকায় পৌঁছালে ব্যবসায়ীর ব্যাগ কেটে দেড় লক্ষাধিক টাকা নিয়ে অটোরিকশা থেকে লাফ দেয় ছিনতাইকারীরা।

এ সময় ব্যবসায়ীর চিৎকারে পথচারীরা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করে। পরে জহির নামে ছিনতাইকারীদের একজনের কাছ থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়। এর আগে বিকেলে ভুরঘাটা হতে কালকিনি যাওয়ার পথেও এক ইজিবাইক চালকের পকেট কেটে পাঁচশত টাকা নিয়ে যায় এই ছিনতাইকারীরা। পরে গণধোলাই দিয়ে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করে জনগণ।

এ লাকাবাসী জানান,আটককৃত জহির সর্দার এলাকার একজন চিহ্নিত চোর ও ছিনতাইকারী।এর আগেও বেশ কয়েকবার এসব অপরাধে তাকে আটক করা হয়েছিল।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, এক ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে হাতেনাতে আটকের পর জনতা দুই ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০