• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:০৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পাইকগাছায় ছাত্রলীগ নেতাসহ দু’জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

৯ মার্চ ২০২৫ সকাল ০৮:৩৬:২২

পাইকগাছায় ছাত্রলীগ নেতাসহ দু’জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে তার চাচাকে নির্যাতনের পর বাড়ি ছাড়া করে বাড়িসহ তার সমুদয় সম্পত্তি দখলে রাখা ও তার ভাইদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী সমবেত হয়ে ছাত্রলীগ নেতা ও তার এক সহযোগীকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। গণপিটুনির শিকার অত্যাচারী ছাত্রলীগ নেতা উমায়ের কবির উপজেলার তোকিয়া গ্রামের মৃত হারুন সরদারের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

মামলার বিবরণে জানানো হয়, উপজেলার তোকিয়ার বাসিন্দা ছাত্রলীগ নেতা উমায়ের কবির ফ্যাসিস্ট শাসনামলে সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুর আস্থাভাজন হিসেবে ক্ষমতার দাপটে এলাকাময় মাস্তানি, চাঁদাবাজি, ঘের দখল, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এছাড়া তিনি তার সহোদরদের সঙ্গে পেশী শক্তির ভয় দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। যার ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর উমায়ের ও তার অপর দু’ভাই নিজ আপন চাচা রওশন সরদারের স্ত্রী ও তার তিন সন্তানদের মারপিট করে।

এ ঘটনায় চিকিৎসা শেষে হাসপাতাল ছাড়লেও বাড়ি ফিরতে পারেননি তারা। জীবনের নিরাপত্তাহীনতায় আজও বাড়ি ছাড়া রয়েছে পরিবারটি। গত বছরের ১১ নভেম্বর পাইকগাছার ইজিবাইক স্ট্যান্ডে বৃদ্ধ শামসুর রহমানকে (৭০) উমায়ের কবিরের নেতৃত্বে তার ভাই ইসাহাকসহ কয়েকজন পিটিয়ে হাত ও বুকের ২টি পাজড় ভেঙ্গে দেয়। শামসুর মামলা করলেও তাদের ভয়ে এখনো এলাকা ছাড়া।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মামলায় আরো জানানো হয়, গত ৫ মার্চ সকালে গদাইপুর বাজারে উমায়ের ও তার অপর দু’ভাই ইসহাক ও ওসামা সংঘবদ্ধ হয়ে তোকিয়ার ইলিয়াস কবির ও চাচা রওশন সরদারকে মারপিট করে। একই দিন সন্ধ্যায় ইলিয়াস কবির বাড়িতে যাওয়ার সময় দ্বিতীয় দফায় তারা তার উপর আক্রমণ করে।

এ সময় উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল সরদার ঠেকাতে গেলে কামালকে বেপরোয়াভাবে মারপিট করে মারাত্মক আহত করে। এতে কামালের শ্যালক শামীম সরদার মারাত্মক আহত হন।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসী তাদের প্রতি বিরক্ত ও অতিষ্ঠ হয়ে সংঘবদ্ধভাবে ছাত্রলীগ নেতা উমায়ের ও তার এক সহযোগী ওয়ালিদকে ধরে গণ ধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয়। সর্বশেষ মারপিটের ঘটনায় কামাল সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেন।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন সাংবাদিকদের জানান, মারামারির ঘটনায় থানায় দায়ের হওয়া মামলায় উমায়ের কবির ও তার সহযোগী ওয়ালিদ সরদারকে আটক করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০