• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০২:৩৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে জাতীয় ভোটার দিবস পালিত

২ মার্চ ২০২৫ বিকাল ০৪:০২:৫৪

গাংনীতে জাতীয় ভোটার দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি :"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোটার দিবস উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষে ২ মার্চ রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাহিদ ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, ছাত্র সমন্বায়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দরা।

সভায় বক্তারা ভোটার অধিকার ও গণতান্ত্রিক চেতনা প্রসারে জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন ভোটারদের দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০