• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০৯:০৫ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জ-দিরাই বেইলি সেতুর পাটাতন ভেঙে সড়কে যান চলাচল বন্ধ

২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:০৩:৪১

সুনামগঞ্জ-দিরাই বেইলি সেতুর পাটাতন ভেঙে সড়কে যান চলাচল বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সদরে একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে মালবাহী ট্রাক আটকা পড়েছে। এ কারণে সুনামগঞ্জ-দিরাই-সিলেট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার কাঠরই ইউনিয়নের মদনপুর এলাকায় বেইলি সেতুর পাটাতন ভেঙে যায়।

এলাকাবাসী জানান, শুক্রবার সকালে একটি মাল বোঝাই ট্রাক সুনামগঞ্জ সদর থেকে দিরাই উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকটি মদনপুরের বেইলি সেতুতে উঠলে সেতুটির পাটাতন ভেঙে যায়। বর্তমানে ট্রাকটি বেইলি সেতুর ওপর আটকে আছে। এ কারণে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। ফলে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও যানবাহনের চালকরা।

সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘সেতুটির দুইটি পাটাতন ঠিক করা হয়েছে। ট্রাকটি সরানোর জন্য কাজ চলছে। ট্রাকটি সরানো হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে অন্য পাটাতন মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে। আজকের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭