• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৩৩:৪০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তি সনদ প্রদান

২৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৪০:১৪

নোয়াখালীতে হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তি সনদ প্রদান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তি ও সনদ প্রদান করেছেন।

২৬ ফেব্রুয়ারি বুধবার নোয়াখালীর নোয়া কনভেনশন সেন্টারে এ সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘১৯৮৯ সাল থেকে শুরু হওয়া এ বৃত্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালিত হয়ে আসছে। এ জন্য আপনাদের ধন্যবাদ এবং এ বৃত্তির প্রতিষ্ঠাতা হুমায়ুন জহীরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজ যারা বৃত্তি পেয়েছো তাদের উদ্দেশ্যে বলেবো, জীবনে অনেক প্রতিবন্ধকতা আসবে, শত বাধা সত্ত্বেও তোমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

বৃত্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ও অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) নিজাম আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, অনন্ত গ্রুপের চেয়ারম্যান ও বৃত্তি পরীক্ষার প্রধান উপদেষ্টা কামরুন নাহার জহীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব, নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ ও অনন্ত গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আসিফ জহীর।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মু. তাজুল ইসলাম, নির্বাহী চেয়ার‌ম্যান মকবুল আহাম্মদ ও সেক্রেটারি খালেদ আলী আহমদ।

প্রসঙ্গত, হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৪ এ মোট ৬৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৪৫ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০