• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:৪৩:৫৮ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীর মির্জাগঞ্জে পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

১৩ মে ২০২৩ রাত ০৮:৫২:১৫

পটুয়াখালীর মির্জাগঞ্জে পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

পটুয়াখালী  প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে খালের পানিতে ডুবে সুদীপ্ত মিস্ত্রি ( ৯) ও বর্ষা রানী মিস্ত্রি ( ৭) নামে আপন দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মৃত সুদীপ্ত মিস্ত্রি ওই গ্রামের সুধীর চন্দ্র মিস্ত্রির ছেলে ও মৃত বর্ষা রানী মিস্ত্রি একই গ্রামের রাখাল চন্দ্র মিস্ত্রির মেয়ে।

Ad
Ad

১৩ মে শনিবার দুপুর ১ টায় নিজ বাড়ীর পশ্চিম পাশে খালের পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে।

Ad

মৃত ২ শিশুর জ্যাঠা (চাচা) সুনীল চন্দ্র মিস্ত্রি জানিয়েছেন, শিশু সুদীপ্ত ও তার চাচাতো বোন বর্ষা রানী নিজ বাড়ীর পশ্চিম পাশে খালে স্নান করতে যায়। পরে শিশু সুদীপ্তর মা খাল পাড়ের ঘাটে গিয়ে শিশুদুটিকে দেখতে না পেয়ে ডাক-চিৎকার দেয়। চিৎকার শুনে শিশুদের জ্যাঠা সুনীল মিস্ত্রি এসে খালে নেমে খোঁজা-খুঁজি করেন। একপর্যায়ে ডুবন্ত অবস্থায় ওই ২ শিশুকে উদ্ধার করা হয়। পরে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. সোহরাব হোসেন হাওলাদার মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৭:৫০

৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:০৮





Follow Us