• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৭:১২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে স্মার্ট কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

২৩ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:২৬:০১

ঘোড়াঘাটে স্মার্ট কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশের নেয় দিনাজপুরের ঘোড়াঘাটে নতুন স্মার্ট কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেমের (টিসিবি) পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

২৩ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় ঘোড়াঘাট পৌরসভা ভবনে টিসিবির ডিলার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মাধ্যমে স্মার্ট কার্ড দিয়ে টিসিবির পণ্য বিক্রির এই কার্যক্রম উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল-মামুন কাওসার শেখ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পূর্বে পৌর এলাকার সুবিধাভোগীর সংখ্যা ছিল ২৮৪৫ জন কিন্তু বর্তমানে ১১৬৪ জনের স্মার্ট কার্ড আপডেট হয়েছে। পর্যায়ক্রমে সকলের কার্ড আপডেট হবে এবং কাগজের কার্ড ব্যবস্থার পরিবর্তে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে এখন থেকে টিসিবির কার্যক্রম পরিচালিত হবে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স ডিলার মাহফুজার রহমান রতন জানায়, প্রতিটি কার্ডধারী পরিবার সরকার নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য ক্রয় করছেন। ৫৪০ টাকা প্যাকেজে ১ কেজি চিনি, ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল পাবে স্মার্ট কার্ড ধারীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০