• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৮:২৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে চালক ও সুপারভাইজার নিহত, আহত ১০

২২ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৩৫:১১

কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে চালক ও সুপারভাইজার নিহত, আহত ১০

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি বাসের সংঘর্ষে একটি বাসের সুপারভাইজার ও চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ বাস যাত্রী।

২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাস চালকের বাড়ি সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামে এবং সুপারভাইজার আরিফুজ্জামানের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা গ্রামে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাগেরহাটগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহন নামে একটি বাসের পিছনে ধাক্কা দেয়। এতে করে সোহাগ পরিবহনের বাসটি সামনের দিকে সরে গেলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হয় বাসের চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফুজ্জামান। আহত হয় বাসে থাকা অন্তত ১০ যাত্রী।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭