• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:১১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় গাঁজাসহ পুলিশের এএসআই আটক

১৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪০:৫২

গাইবান্ধায় গাঁজাসহ পুলিশের এএসআই আটক

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আনিসুর রহমান (৪০) নামে এক পুলিশ সদস্যকে আটক করেছেন থানা পুলিশ।

১৮ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএআই) আনিসুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা ফোর্সসহ ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে অভিযান চালিয়ে পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশি করে। এসময়  আনিসুর রহমানের সঙ্গে থাকা একটি কালো কাপড়ের ব্যাগ থেকে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতার পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, মাদকসহ গ্রেফতারকৃত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০