• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৪:১৮ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

কয়রায় ৮০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা ফেরত

১৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০৮:৪৩

কয়রায় ৮০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা ফেরত

খুলনা ব্যুরো: কয়রায় সাবেক এমপি, ইউএনও, ওসিসহ ৮০ জনের বিরুদ্ধে খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিএম রাজিবুল আলম বাপ্পীর দায়ের করা মামলা ফেরত দিয়েছেন আদালত।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে মামলাটি আদালতের এক্তিয়ার বহির্ভূত হওয়ায় কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আজাহারুল ইসলাম এ মামলার নথি ফেরত পাঠান। তবে নাশকতা মামলা হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার জন্য বাদীকে পরামর্শ দিয়েছেন তিনি।

ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পেশকার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আদালত সূত্রে জানা জায়, ২০২১ সালের ১২ জুন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মহানগর ও জেলা নেতা-কর্মীরা কয়রায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে আসেন। পরে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তাদের বাধা দিয়ে হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এ বিষয়টি খুলনা নগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিএম রাজিবুল আলম বাপ্পী বাদী হয়ে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাবেক তিন পুলিশ কর্মকর্তাসহ ৮০ জনের নামে ১৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ করেন। কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিযোগটি প্রথমে মামলা হিসাবে নথিভুক্ত করলেও সোমবার দুপুরে ফেরত দিয়েছেন।

এ ব্যাপারে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পেশকার জামাল হোসেন জানান, বাদী জিএম রাজিবুল আলম বাপ্পী এই আদালতে যে অভিযোগ দিয়েছেন সেটা নাশকতা মামলার ধারায় পড়ে। যা কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক্তিয়ার বহির্ভূত। যে কারণে তার অভিযোগের নথিপত্র ফেরত পাঠিয়ে নাশকতা মামলা হিসাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার জন্য বাদী পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আজাহারুল ইসলাম সোমবার দুপুরে এমন আদেশ দিয়েছেন ।

আরও পড়ুন

মাদারীপু‌রে তাইজুল হত্যা ঘটনায় বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নাশকতার অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাবেক উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমান, থানার তৎকালীন অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশীথ রঞ্জন মিস্ত্রী, সাবেক সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) সাচ্চু শেখ ও মিহির মজুমদার, কয়রা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, বাগালী ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ গাজী, আইনজীবী আব্দুর রাজ্জাক ও আরাফাত হোসেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯