• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:১৯:০৪ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

শিবালয় শাকরাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৫৩:০৭

শিবালয় শাকরাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় শাকরাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

১৭ ফেব্রুয়ারি বিদ্যালয়ের মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল হক লিটন।

আরও পড়ুন

গভীর রাতে এমপি নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ এনসিপির

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু বেপারী, সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, জেলা জেলা যুবদল আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সভাপতি শিমুলিয়া ইউনিয়ন বিএনপি হাজী আউয়াল, সাধারণ সম্পাদক হারিন অর রশিদ, উপজেলা যুবদল আহবায়ক হোসেন আলী, স্বেচ্ছাসেবক আহ্বায়ক মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, যুবনেতা রাকিব, মতিন, শহীদুল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
১২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৭:২১


আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১২ নভেম্বর ২০২৬)
১২ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৪:২৫