• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:০৯ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

ভোলায় র‍্যাবের অভিযানে ২৭ মামলার আসামি গ্রেফতার

১৩ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:১০:১৮

ভোলায় র‍্যাবের অভিযানে ২৭ মামলার আসামি গ্রেফতার

ভোলা প্রতিনিধি: ভোলায় র‍্যাবের অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ২৭ মামলার পলাতক আসামি বাদশাকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব।

১২ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাদশা ওই এলাকার মৃত দাইমুদ্দিনের ছেলে।

Ad
Ad

র‍্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার লে. মো. শাহরিয়ার রিপাত অভি (এক্স) বিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

Ad

র‍্যাব সূত্রে জানা যায়, দুর্ধর্ষ সন্ত্রাসী বাদশার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে। এ মামলা গুলোর মধ্যে চাঁদাবাজির মামলা ১০টি, হত্যার চেষ্টাসহ মারামারির মামলা ৯টি, মাদক মামলা ২টি, অস্ত্র মামলা ১টি, হত্যা মামলা ১টি, ধর্ষণ ও গণধর্ষণ মামলা ৪টি। এর মধ্যে বেশকিছু মামলায় ওয়ারেন্ট ছিল বলে জানা যায়।

লে. মো. শাহরিয়ার রিপাত অভি বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
ডিএমপির ৬ এডিসি ও ৩ এসিকে বদলি
১৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১০






৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪০:০৮




Follow Us