• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৬:৪৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

অপারেশন ডেভিল হান্ট : কুমিল্লায় গ্রেফতার ৩

১০ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৪৫:৩০

অপারেশন ডেভিল হান্ট : কুমিল্লায় গ্রেফতার ৩

কুমিল্লা প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিন থানার গ্রেফতার তিনজনই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।

৯ ফেব্রুয়ারি রোববার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার তিনজন হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়নের সদস্য ফয়সাল তানভীর তামিম (১৭), মুরাদনগর উপজেলার ৫ নম্বর পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জীবন মিয়া (৪৫) ও দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের যুবলীগের সদস্য আলাউদ্দিন অজি (৪৮)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

গ্রেফতারদের মধ্যে তামিমকে শিশু আদালতে পাঠানো হয়েছে। জীবন মিয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে।

এছাড়া আলাউদ্দিন অজি ৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে গুলি করে বাবু নামের একজনকে হত্যার মামলায় এজাহারনামীয় আসামি।

পুলিশ কর্মকর্তা আরাফাতুল ইসলাম বলেন, আমরা অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০