• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৯:০২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

তালায় যুবদলের আয়োজনে সার্কাস খেলা অনুষ্ঠিত

৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:২৫

তালায় যুবদলের আয়োজনে সার্কাস খেলা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সার্কাস খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার তালার পুরাতন ফুটবল খেলার মাঠে উপজেলা যুবদল এ সার্কাস খেলার আয়োজন করে।

সরজমিনে দেখা যায়, সার্কাস খেলা দর্শনার্থীদের তাক লাগিয়ে দিয়েছিল। তারমধ্যে গুরুত্বপূর্ণ খেলাটি ছিল, চিৎ হয়ে শুয়ে থাকা মানুষের উপর সাইকেল রেখে সর্বোচ্চ দশজন সাইকেলের উপর উঠা, আগুন মুখে রাখা, মোম গলিয়ে শরীরে মাখা, মাথার চুল দিয়ে বাইসাইকেল মাথার উপর দিয়ে ঘুরানো ইত্যাদি।

সার্কাস খেলা উদ্বোধন ও সার্বিক ব্যবস্থাপনায়  ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় আরও উপস্থিত ছিলেন- তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন ছিলেন, তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম খান, তালা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জামালুল বান্না, চুকনগর বাজার বণিক সমিতির ক্রীড়া সম্পাদক মো. আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া তালা উপজেলার বিএনপির নেতা কর্মীসহ সর্বসাধারণ জনগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০