• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৯:০৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে বাসচাপায় সিএনজির ২ যাত্রী নিহত

৮ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০৫:২৭

সুনামগঞ্জে বাসচাপায় সিএনজির ২ যাত্রী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাসচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। ৮ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার হাছনমারা সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জমির হোসেন (৩০) ও আলী নূর (২৬)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস ও শান্তিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা উপজেলার জয়কলস ইউনিয়নের হাছনমারা সেতুর পাশে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ জন গুরুতর আহত হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকরাম আলী জানান, বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০