• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:৪২:০৯ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো হানিফের বাড়ি

৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:২০:১৮

কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো হানিফের বাড়ি

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়ায় এবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহবুবউল আলম হানিফের বাড়ি।

৫ ফেব্রুয়ারি বুধবার রাত ১০টার পরে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করেন।

পরে একটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’।

এর আগে শহরের উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র-জনতা হানিফের বাড়ির সামনে আসে। রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হানিফের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

সেখান থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের শহরের কদমতলা বাড়িতে ভাঙচুর চালায় তারা।

এর আগে ৪ আগস্ট ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯