• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:৫৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে সারের কোনো সংকট নেই, নির্ধারিত দামে মিলছে সার

৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৫০

বদলগাছীতে সারের কোনো সংকট নেই, নির্ধারিত দামে মিলছে সার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন কৃষকরা। সার নিয়ে সংকট-ভোগান্তি ছাড়াই ন্যায্য মূল্যে ডিলারদের কাছ থেকে সার ক্রয় করছেন উপজেলার কৃষকরা।

রবি মৌসুম ঘিরে চাহিদা মত সারের সরবরাহ থাকায় চলতি মৌসুমে এবার বদলগাছী উপজেলায় সারের কোনো সংকট নেই। ডিলারদের কাছে পর্যাপ্ত সার মজুদ থাকায় ডিলারের সার ঘর থেকে কৃষকরা ইচ্ছে মতো সার ক্রয় করতে পারছেন বলে জানান উপজেলার স্থানীয় কৃষকরা। 

উপজেলার বিভিন্ন ইউনিয়নে সারের বিভিন্ন ডিলারদের সার ঘর ঘুরে দেখা যায়, সার ঘর গুলোতে টাঙানো রয়েছে সরকার নির্ধারিত মূল্য তালিকা। সার ক্রয় করতে আসা কৃষকরা বলছেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই এবার সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন তারা।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয় কৃষকরা জানান, কৃষি অফিসের সঠিক তদারকি থাকায় এবার সার নিয়ে এই উপজেলায় নেই সংকট। অন্যদিকে বাড়তি দাম নেওয়ার সুযোগ মিলছে না। কোনো রকম ভোগান্তি ছাড়াই চাহিদামত সার সংগ্রহ করতে পাচ্ছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, প্রতি কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ২৭ টাকা, ইউরিয়া ২৭ টাকা, মিউরেট অব পটাশ (এমওপি) ২০ টাকা এবং ডায়ামনিয়াম ফসফেট (ডিএপি) ২১ টাকা নির্ধারণ করা রয়েছে।

বদলগাছী সদর ইউনিয়নের সার ডিলার জিতেন্দ্রনাথ চক্রবর্তী জিতু বলেন, সার নিয়ে কোনো সমস্যা নেই। চাহিদামত সার কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে। সরকার নির্ধারিত দামে কৃষকদের নিকট দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, এবছর চলতি রবি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যাপক রবিশস্য চাষ করা হচ্ছে। চাহিদামত বিভিন্ন সার ডিলারদের কাছ থেকে ভোগান্তি ছাড়াই কৃষকরা নির্ধারিত দামেই পাচ্ছেন সার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০