• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৩:৪১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের শাখা অফিস উদ্বোধন

২ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৪২

দৌলতপুরে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের শাখা অফিস উদ্বোধন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এনজিও ভিত্তিক দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। ২ ফেব্রুয়ারি রোববার বেলা ১২টায় হারিজউদ্দিন সুপার মার্কেটে এ অফিস উদ্বোধন করা হয়।

জেলা প্রকল্প পরিচালক এম. এ. এইচ হাশেমের সভাপতিত্বে ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আকবর হোসেন, রিফাইতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, দৌলতপুর ডিগ্রি কলেজের প্রভাষক তানজিন হাসান শাহিন, দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের দৌলতপুর ক-অরডিনেটর সাদ্দাম হোসেনসহ অনেকে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এ সময় জেলা প্রকল্প পরিচালক এম.এ এইচ হাশেম দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও টিউবল বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯