• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১১:১২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ

৩০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:২১

দৌলতপুরে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ

সোহানুর রহমান শিপন, দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আতশবাজি আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জানুয়ারি বুধবার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে ভারতের অত্যন্তরে অসাধু চোরাকারবারিরা বিপুল পরিমাণ অবৈধ মালামাল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ রেখেছে।

এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সার্বিক দিকনিদের্শনায় চরচিলমারী বিওপির একটি বিশেষ টহল নজরদারিতে রাখে। পরবর্তীতে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার আনুমানিক বেলা সাড়ে বারোটার সময় সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে প্রায় ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠ নামক স্থানে চোরাকারবারিরা অবৈধ মালামাল আনার প্রাক্কালে বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,৩২,১২০ পিস আতশবাজি আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩৩ লক্ষ ৩ হাজার টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯