• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৩৭:৪৫ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

খুলনাসহ ১৫ জেলায় চলছে ট্যাংকলরি ধর্মঘট

২৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৪৭:২০

খুলনাসহ ১৫ জেলায় চলছে ট্যাংকলরি ধর্মঘট

খুলনা ব্যুরো: শ্রমিক নেতা আলী আজিমের মুক্তির দাবিতে খুলনায় ট্যাংকলরি শ্রমিকরা ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ৮টায় বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাংকলরি রেখে এ ধর্মঘট পালন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আজিম গ্রেফতার হওয়ার পর শ্রমিকরা সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখে। পরে নগরীর কাশিপুর মোড়ে শ্রমিকরা সমবেত হন। ট্যাংকলরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

এ সময় আলী আজিমের মুক্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানায় নেতারা। সোমবার রাতে সংগঠনের কাশিপুর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তারা এ ঘোষণা দেন। এদিকে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন  মালিক ও শ্রমিকদের ৪টি সংগঠন।

উল্লেখ্য, ২৬ জানুয়ারি দুপুরে খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে একটি মামলায় গ্রেফতার করলে এ ধর্মঘট শুরু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১