• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৮:২৭ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

মধ্যনগরে ৪০টি ভারতীয় গরুসহ আটক ৪

২৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩:৫৮

মধ্যনগরে ৪০টি ভারতীয় গরুসহ আটক ৪

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতের মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৪০টি গরু ট্রাস্কফোর্সের অভিযানে জব্দ করা হয়েছে। এ সময় ৪ জনকে আটক করা হয়।

২৭ জানুয়ারি সোমবার বিকেলে জব্দ গরুসহ তাদের মধ্যনগর থানায় সোপর্দ করা হয়।

আটকরা হলেন- উপজেলার আমানীপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মহর আলী, তেলীগাঁও গ্রামের আসন্তর আলীল ছেলে আয়নাল হক, একই গ্রামের আব্দুল্লাহর ছেলে দুদ মিয়া, জগন্নাথপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে আবুল কালাম।

আরও পড়ুন

শাহজাদপুরে নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে উপজেলার কায়েতকান্দা ট্রলারঘাটে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা গরুর চালান সুমেশ্বরী নদীর নৌপথে ট্রলার বোঝাই করে পাচারকালে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জল রায়ের নেতৃত্বে থানা পুলিশ ও আনসারদের সহযোগিতায় ট্রাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪০টি গরুসহ তাদেরকে আটক করা হয়। ৪০টি গরুর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান জানান, ট্রস্কফোর্সের অভিযানে ভারত থেকে আনা চোরাচালানের ৪০টি গরু জব্দ করা হয়। আটক চার চোরাকারবারিসহ অজ্ঞাতনামা আরও সাত জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে আটক ৮৪
২০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১০:৫৩


হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৮




ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:২৭