• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১২:৩৮ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘুস না পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ: ড. আব্দুল মঈন খান

২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১১:১৬:৪২

ঘুস না পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ: ড. আব্দুল মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, পতিত সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা প্রেতাত্মারা ঘোড়াশাল-পলাশের দরিদ্র মানুষের উপর জুলুম-অত্যাচার করছে।

দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট-দুর্নীতি করেছে। তারা আজকে ঘোড়াশাল-পলাশে এসে আইন দেখাতে চায়, কিসের আইন? দরিদ্র মানুষদের শোষণ করা কি কোনো দেশের আইন হতে পারে ? তারা নিরীহ মানুষদের কাছ থেকে ঘুস না পেয়ে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করছে। এ ধরনের কার্যক্রম বর্তমান সরকারকে বিপাকে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

২৬ জানুয়ারি রোববার সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারে বিআইডব্লিউটিএ কর্তৃক অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

জানা গেছে, ২৬ জানুয়ারি রোববার দিনব্যাপী ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ। এতে অন্তত তিন শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯