• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪১:০৭ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:২৪

জয়পুরহাটে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ বালক পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বেলা ১২টায় জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরি।

Ad

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্‌বোধনী ম্যাচে পাঁচবিবি উপজেলা দল ট্রাইবেকারে ৫-৪ গোলে ক্ষেতলাল উপজেলা দলকে হারায়। খেলায় হারজিত থাকলেও জেলা পর্যায়ে এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি খেলোয়াররা।

Ad
Ad

আর আয়োজকরা বলছেন- জেলা পর্যায় থেকে বিভাগ হয়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড় বের করতেই এমন আয়োজন। তারা মাদক থেকে যুব সমাজকে দূর করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানান।

উদ্‌বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ৫টি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি বিকেলে একই মাঠে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৪:৩২


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৫:০৯


ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১১:১৮

পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি লাপোর্তা
পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি লাপোর্তা
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৫:২৩



চাঁদে শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের
চাঁদে শহর গড়ার পরিকল্পনা ইলন মাস্কের
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৬

আজ ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইইউ
আজ ২০০ পর্যবেক্ষক নিয়ে মাঠে নামছে ইইউ
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:০৮


Follow Us