• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৩:২১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সবাই নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়বো: ব্যারিস্টার খোকন

২৫ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:৩৩:৪০

সবাই নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়বো: ব্যারিস্টার খোকন

নোয়াখালী প্রতিনিধি : ঢাকাস্থ নোয়াখালী চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরাম পিকনিক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী ১ আসনের সাবেক এমপি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি শুভেচ্ছা বক্তব্যে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে হাতে হাত, কাঁধে কাঁধ রেখে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুর আজিজ সুমন। নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিকভূঁইয়া সহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ঢাকাস্থ নোয়াখালী চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও সিনিয়র যুগ্ম-সম্পাদক তারেক আজিজ শিপন অনুষ্ঠাটির সঞ্চালনা করেন।

২৪ জানুয়ারি শুক্রবার দিন ব্যাপী ঢাকার একটি রিসোর্টে সকাল থেকে শুরু হওয়া নোয়াখালী চাটখিলের জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন। পিকনিকের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ, বাচ্চাদের খেলা, উপস্থিতিদের মধ্যে বিভিন্ন খেলার আয়োজন, কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, পরে নৈশভোজের আয়োজন মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০