• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে চৈত্র ১৪৩২ ভোর ০৪:৪২:১৪ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

নেছারাবাদে মাদ্রাসার ছাত্রী অপহরণের অভিযোগে গ্রেফতার ১

২১ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৫১:০০

নেছারাবাদে মাদ্রাসার ছাত্রী অপহরণের অভিযোগে গ্রেফতার ১

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে মাদ্রাসার ছাত্রী অপহরণের অভিযোগে সিফাত হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছেন নেছারাবাদ থানা পুলিশ।

২০ জানুয়ারি সোমবার নেছারাবাদ থানায় মেয়ের বাবা বাদী হয়ে এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

Ad
Ad

আসামিরা হলেন- নেছারাবাদ উপজেলার সমুদয় কাটি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে সিফাত হোসেন (২০), একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মারুফ (২৫) ও মো. ইমাম হোসেনের ছেলে হৃদয় (১৯)।

Ad

জানা যায়, উপজেলার গাজীপুর মৈশানী ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসা চলাকালীন সময়ে অপহরণ করার চেষ্টা চালায়। এ সময়ে মাদ্রাসা ও স্থানীয় লোকজন বখাটেদের প্রতিরোধ করে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে।

ওই ছাত্রীর বাবা জানান, আমার মেয়ে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে বিভিন্ন সময়ে বিরক্ত করে আসছিল। তাদেরকে মৌখিকভাবে বিভিন্ন সময়ে নিষেধ করেছি। ওরা বখাটে প্রকৃতির লোক। তাই ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে অপহরণ করার চেষ্টা করেছিল। স্থানীয় লোকজন দেখে ফেলায় মেয়েকে চড় থাপ্পড় দিয়ে পালিয়ে যায়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু
৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২২:১৮







Follow Us