• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:২২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

১৯ জানুয়ারী ২০২৫ রাত ১১:৫৮:৩১

সরিষাবাড়ীতে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি রোববার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া রেল স্টেশন সংলগ্ন দ্যা এলিগ্যান্ট স্কুলের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসময় উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমনসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

খেলা পরিচালনায় ছিলেন এফ এম মঈনুল হক মুন্না, শান্ত, জ্যোতি, কনক, কৌশিক, মারুফ, মাহিন, মুঈন, সিয়ামসহ স্থানীয় সুধীজন। পরে উদ্বোধনী ম্যাচে শিপন টেলিকম বয়ড়া ও বন্ধু একাদশ রামচন্দ্রখালী অংশ নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬