• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২২:৫৫ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

১৮ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৫৮:৪৬

মাটিরাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

মা‌টিরাঙ্গা (খাগড়াছ‌ড়ি) প্রতিনিধি: সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অতিমাত্রায় শীত বইছে। অসহনীয় শীতে শীতার্তদের উষ্ণতার ছোঁয়া দিতে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মাটিরাঙ্গা প্রেস ক্লাব।

১৮ জানুয়ারি শনিবার বিকালের দিকে উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রেস ক্লাব এ মহতী উদ্যোগের আয়োজন করে।

প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মদ, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল বলেন, শীতার্তদের একটু খানি উষ্ণতা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে মাটিরাঙ্গা প্রেস ক্লাব কর্তৃক এমন মহতী উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতে আরও বেশি মানুষের কাছে শীতবস্ত্র বিতরণের চেষ্টা করা হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড  অবিরত থাকবে বলে তিনি জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১